মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পৃথ্বীরাজ রূপে অক্ষয়

অক্ষয় কুমার এলেন পৃথ্বীরাজ হয়ে। গতকাল ভারতসহ বিশে^র বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন ও যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘পৃথ্বীরাজ’। পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুহাম্মদ ঘোরির সঙ্গে পৃথ্বীরাজের লড়াইকে ঘিরেই এ সিনেমার গল্প। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটছে মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়া ভারতীয় সুন্দরী মানষী চিল্লারের। এটি যশ রাজের প্রথম ঐতিহাসিক কাহিনীনির্ভর সিনেমা। তাই প্রস্তুতি ছিল বড় মাপের। সিনেমাটিতে ৫০ হাজার পোশাক ও ৫০০টি পাগড়ি ব্যবহার করা হয়েছে। পৃথ্বীরাজের পরিচালক ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী বলেন, ‘পৃথ্বীরাজের মতো সিনেমা নির্মাণে আমাদের কাছে মুখ্য বিষয় হয়েছিল বিশদভাবে মূল কাহিনী তুলে ধরা। উদাহরণস্বরূপ বলা যায়, এ কাজের জন্য ৫০০টি পাগড়ি তৈরি করতে হয়েছিল এবং পাগড়িগুলোর ডিজাইন ছিল আলাদা। সে সময়ে মানুষ তাদের পোশাকের সঙ্গে বিভিন্ন ধরনের পাগড়ি ব্যবহার করত। আমাদের সেটে পাগড়ি স্টাইলিংয়ের একজন বিশেষজ্ঞ ছিলেন, যিনি আমাদের অভিনেতাদের পাগড়িগুলো ঠিক হচ্ছে কি না সেটি লক্ষ রাখতেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ৫০ হাজার পোশাক তৈরি করেছিলাম সিনেমার জন্য। একজন দক্ষ কস্টিউম ডিজাইনার তার দল নিয়ে রাজস্থান থেকে এসেছিলেন পোশাকের ডিজাইন করতে। আমি আনন্দিত আদিত্য চোপড়ার মতো একজন বড় প্রযোজক পেয়েছিলাম। তিনি সিনেমাটির গল্প ফুটিয়ে তুলতে আমাকে উদারভাবে সমর্থন করেছেন।’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার বলেন, ‘সিনেমার মূল গল্প তুলে ধরতে আমরা অনেক পরিশ্রম করেছি। পৃথ্বীরাজ চৌহানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমার মূল গল্পটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। খুঁটিনাটি বিষয়ে আমরা নজর দিয়েছি।’

ছবিটি নিয়ে দুনিয়া জোড়া বলিউড দর্শকের আগ্রহের কমতি নেই। বলউডের বক্স অফিস বিশ্লেষক তারাণ আদর্শ এই ছবির রিভিউয়ে ৫-এর মধ্যে সাড়ে ৩ পয়েন্ট দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ছবির বিশাল ক্যানভাস, গল্পের দ্বন্দ্ব, রোমান্স, যুদ্ধের দৃশ্যগুলো দারুণ। অক্ষয় কুমার, মানষী, সঞ্জয় দত্ত, সনু সুদ- প্রত্যেকে দারুণ অভিনয় করেছেন। তবে ছবিটি অজানা কারণে নিষিদ্ধ করেছে ওমান ও কুয়েত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com