শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
দোনেৎস্ক অঞ্চলের একটি গির্জায় অগ্নিসংযোগের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জাতীয়তাবাদীরা সোয়াটোহিরস্ক লাভরা গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো দাবি করেছে, ইউক্রেনের ৭৯তম এয়ারবোর্ন অ্যাসাল্ট ব্রিগেডের ইউনিটগুলো সিয়াটোহিরস্ক থেকে পিছু হটার আগমুহূর্তে ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা’ কাঠের গির্জায় আগুন ধরিয়ে দেয়।
ইউক্রেনের সাঁজোয়া যানে থাকা মেশিনগান থেকে গির্জার কাঠের দেয়ালে হামলা চালানো হয়েছে।
দনবাসের লুহানস্ক অঞ্চলের যে শহরে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে রুশ বাহিনীর কাছ থেকে কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন।
সূত্র: সিএনবিসি।