রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একসঙ্গে ৮ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

একসঙ্গে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চার বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে প্রথম সম্মিলিত সামরিক মহড়া চালানোর একদিন পর নিজেদের পূর্ব উপকূলে পিয়ংইয়ং রবিবার  স্বল্প-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্বল্প-পাল্লার আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিমের সিউল সফরের জবাব হিসেবেও মনে করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার লক্ষণগুলোর মধ্যেই প্রস্তুতির জন্য শুক্রবার নিজের দক্ষিণ কোরীয় ও জাপানি সমকক্ষ কর্মকর্তার সঙ্গে দেখা করেন সুং কিম।

রবিবারের আগে গত ২৫ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ওই সময় জো বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।
সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com