শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

চেলসি মিডফিল্ডার রুবেনকে ১৭ মিলিয়ন পাউন্ডে চুক্তির প্রস্তাব দিতে পারে ইন্টার মিলান

শুধু রোমেলু লকাকু নয়, চেলসি থেকে ২৬ বছর বয়সি মিডফিল্ডার রুবেন লোফটাস-চিককেও এই গ্রীষ্মে দলে যোগদানের প্রস্তাব দিতে পারে ইন্টার মিলান।
গাজ্জেতা ডেলো স্পোর্টের রিপোর্টে দাবি করা হয় ব্লুস মিডফিল্ডারকে প্রস্তাব দিবে ১৯ বারের ইতালীয় চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সি এই তারকা লন্ডনের ক্লাবে খুব একটা সুবিধা করতে পারছেন না। কোচের প্রথম পছন্দের দলে স্থান পেতে তাকে রিতিমত হিমসিম খেতে হচ্ছে।
তবে জার্মান কোচ থমাস টাচেল দায়িত্ব নেয়ার পর সম্প্রতি খেলার কিছুটা সুযোগ পেয়েছেন তিনি। গুজব আছে সক্ষিপ্ত সময়ের জন্য খেলার সুযোগ পাওয়ায় তিনি রিতিমত বিরক্ত হয়ে গেছেন। যে কারণে চুক্তির মেয়াদ আরো দুই বছর বাকী থাকা সত্বেও এই গ্রীষ্মে তিনি দলবদল করতে আগ্রহী হয়ে উঠেছেন।
চলতি বছরের শুরুতে লোফটাস-চিক অবশ্য স্কাই স্পোর্টসকে বলেছিলেন,‘ নিজের খেলায় আমি আসলেই সন্তুষ্ট। মৌসুমের মধ্যভাগে অ্যাচিলেস সমস্যার কারণে আমার অগ্রগতিতে কিছুটা ভাটা পরেছিল। তবে ফর্ম ফিরে পেয়েছি এবং আবারো ফুটবল উপভোগ করছি।’
১৭ মিলিয়ন পাউন্ডে ইন্টার মিলানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার অপেক্ষায় থাকা এই মিডফিল্ডার অবশ্য স্বীকার করেছেন তিনি কোচ সিমোন ইনজাগীর ভক্ত। তার অধীনে খেলার ব্যাপারেও আগ্রহ রয়েছে। একইভাবে ইন্টার মিলান তাকে প্রস্তাব দেয়ার বিষয়ে বিবচনা করছে। আর চেলসি দ্বাদশ এই ইংলিশ তারকাকে ইতালির কাছে ছেড়েও দিতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com