সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাবেক প্রেমিক সৃজিতকে মনের কথা লিখলেন স্বস্তিকা

প্রাক্তন কি কখনো বন্ধু হতে পারে? কিংবা প্রেমে থাকলে কি অন্য কারো সঙ্গে ডেটে যাওয়া যায়? সম্পর্কে থাকলে এমন অনেক প্রশ্নই ঘুরেফিরে আসে মনে। এই প্রেম, প্রাক্তন সব কিছুকেই মিলেমিশে একাকার করে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এক্স=প্রেম’।

শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি।

আর এই সিনেমা নিয়ে পরিচালককে বিশেষ বার্তা দিলেন তার ‘প্রাক্তন’ প্রেমিকা স্বস্তিকা।

সিনেমাটি মুক্তির পরেই পরিচালককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা। একসময় স্বস্তিকা মুখার্জির সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতার কথা কারো অজানা নয়। সেই প্রেম ভাঙা নিয়েও কম চর্চা হয়নি বিভিন্ন মহলে। তা-ও অতীত হয়ে গেছে বহুদিন হলো, কিন্তু তাতে কী! স্বস্তিকার তরফ থেকে সৃজিতের জন্য এলো বিশেষ শুভেচ্ছা বার্তা।

সৃজিতের সঙ্গে পুরনো দিনের এক ছবি ফেসবুকে ভাগ করে নিয়েছেন নায়িকা। সঙ্গে লিখেছেন, ‘এক্স=প্রেম+বন্ধুত্ব+ইত্যাদি। একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। প্রেম থাকুক, সে এক্স-ওয়াই-জেড, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত। ’

এর সঙ্গেই স্বস্তিকার সংযোজন, ‘‘আমাকে বেশি কষ্ট করতে হয়নি, ফেসবুকের স্মৃতি রোজই মনে করায় ‘এক্স=প্রেম’। ’’ সঙ্গে আবার বেশ কিছু ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী। প্রাক্তনের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট, স্বস্তিকার এই পোস্ট যেন সে কথাই ফের জানান দিল!

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com