রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনজনিত ঘটনায় প্রতি বছর ২০ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব বিবৃতিতে বলেন, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব যেমন প্রবল তাপ, বন্যা ও খরায় মৃত্যুর ঝুঁকি ১৫ গুণ বেশি।