সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নীলফামারীতে পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হয়েছে নাটক ‘অভিশপ্ত আগস্ট’।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটকটি বাংলাদেশ পুলিশ থিয়েটোরের প্রযোজনা এবং জেলা পুলিশের আয়োজনে মঞ্চায়িত হয়।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার আলেখ্য তুলে ধরা হয়। নাটকের অভিনয়ে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ দৃশ্য নিখুঁত অভিনয়ে তুলে ধরেন পুলিশ সদস্যের অভিনেতারা। এমন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি দর্শকরা।
নাটক দেখে সাধারণ দর্শক জেলা শহরের মোশাররফ হোসেন বলেন,‘সেই দিনের ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্টের নৃশংসতার ঘটনাটি নতুন প্রজন্ম এ নাটকের মাধ্যমে জানতে পারবে।’
নাটকের পরিকল্পনা ও গবেষণা তথ্য সংকলন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, রচনা ও নির্দেশনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।
নাটক মঞ্চায়নের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও  সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সাধারণ দর্শকদের পাশাপাশি নাটক উপভোগ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com