বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা যুবলীগ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
এ উপলেক্ষে শরীয়তপুর চৌরঙ্গীর মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির হত্যার হুমকীর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।