বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
?????????? ????????? ???????? চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৪-এ পৌঁছেছে।
বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাসুদ রানা (৩৪) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে অন্য আহত ব্যক্তিদের সঙ্গে মাসুদকেও এই হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়।