বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

আরএসআরএমের এমডি মাকসুদুর গ্রেপ্তার

রতনপুর স্টিল রি-রোলিং মিলের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রতনপুর গ্রুপের এমডি মাকসুদুর রহমান দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি। ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় চট্টগ্রামের আদালত তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর একটিতে তাকে গ্রেপ্তার করা হল।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আরএসআরএম-এর ৪০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ২০২১ সালের শুরু থেকেই এ কারখানা বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com