শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাঙ্কিপক্স আতঙ্ক নয়, চাই সতর্কতা

করোনাভাইরাস মহামারি শেষ না হতেই বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর এই রোগ নিয়ে সতর্ক করেছে। গণমাধ্যমে জনসচেতনতা বাড়াত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাঙ্কিপক্স প্রসঙ্গে গণবিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন বিভাগ থেকে বলা হয়, মাঙ্কিপক্স হলো ভাইরাসজনিত রোগ যা সচরাচর মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশসমূহে দেখা যায়। গণবিজ্ঞপ্তিতে এটি কিভাবে ছড়ায় এর লক্ষ্মণ কি কি ও এর প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

কিভাবে ছড়ায়? আক্রান্ত প্রাণী বা মানুষের সরাসরি সংস্পর্শে আসা কাপড় বা বস্তুর মাধ্যমে; আক্রান্ত প্রাণীর কামড়ে অথবা আঁচড়ের মাধ্যমে; আক্রান্ত মানুষের হাঁচি-কাশির মাধ্যমে; তবে এক্ষেত্রে আক্রান্তের নিকটে অধিক সময় অবস্থান না করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।

রোগের লক্ষ্মণ কি কি? অন্যান্য ভাইরাস জ্বরের মতন জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা ও দুর্বলতা; লসিকা গ্রন্থি ফুলে যাওয়া; সাধারণত জ্বরের ১ থেকে ৩ দিনের মাঝে শরীরে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়, যা অনেকটা স্মল পক্সের মতন। মুখ থেকে র‍্যাশ বা ফুসকুড়ি শুরু হয়ে শরীরের অন্যান্য স্থানে বিশেষ করে হাত ও পায়ের তালুতে বিস্তার লাভ করে; সাধারণত ২ থেকে ৪ সপ্তাহের মাঝে রোগটি ভালো হয়ে যায়। সংক্রমণের মাত্রা স্মল পক্সের তুলনায় মৃদু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com