সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে: কাদের

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত  দারুসসালাম থানা এবং  নয় ও দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন।

বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মিথ্যাচার আর লুটপাটের উপর যদি নোবেল পুরষ্কার থাকতো তাহলে বিএনপি মহাসচিব তা পেত।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কি অপরাধ?

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের  এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন বেগম জিয়া এক সময় বলেছিলেন শিশু ও পাগল ছাড়া দেশে  নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?

পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামী তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপি নেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের দুঃসময়ের নেতাকর্মীদের বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই তাই খারাপ লোকদের দলে রাখার কোনো প্রয়োজন নেই বলে জানান ওবায়দুল কাদের।

পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে শুনে সারাদেশের মানুষের মুখে হাসি কিন্তু বিএনপি নেতাদের মনে বড় কষ্ট বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,  সংসদ সদস্য আগা খাঁন মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com