সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক ছবিতে তিন তারকা সন্তান

হাল প্রজন্মের স্টার কিডসদের নিয়ে নতুন ধামাকার আয়োজন করেছেন করণ জোহর। এক সিনেমায় নিয়ে আসছেন সারা আলী খান, জাহ্নবী কাপুর ও অনন্যা পাণ্ডেকে।

এমনিতেই করণ মানেই ঝাঁ-চকচকে সেট, সুন্দর লোকেশন, সঙ্গে তারকার মেলা। আপাতত মুক্তির অপেক্ষায় করণ প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিও’। তার পরেই মুক্তি পাবে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। অনেক দিন পরে আবার পরিচালক করণকে ফিরে পাবেন দর্শক। সঙ্গে প্রিয় জুটি রণবীর সিং ও আলিয়া ভাট।

শোনা যাচ্ছে, শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন সারা, জাহ্নবী ও অনন্যা। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সেই গানে আলিয়া-রণবীরকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তবে বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে তাদের।

এর আগে করণের একাধিক ছবিতে অতিথি শিল্পী হিসেবে পর্দা ভাগাভাগি করেছেন রানি মুখার্জী ও কাজল। এ ছাড়া প্রতি ছবিতেই একাধিক তারকাকে অতিথি হিসেবে হাজির করেন তিনি। তবে নতুন প্রজন্মের তিন নায়িকা এভাবে একসঙ্গে এই প্রথম। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com