সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দ্বিধা দ্বন্দ্বের ঝড় উপেক্ষা করেই কনসার্ট শুরু, শেষটাও ছিল চমৎকার!

৯ জুন, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে কনসার্ট শুরু করার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে সেটি বাতিলের ঘোষণা দেয়া হয় বিকেল ৫টা নাগাদ। সন্ধ্যা ৬টায় ফের জানানো হয় কনসার্ট হওয়ার। অবশেষে এদিন রাত ৯টায় দ্বিধা দ্বন্দ্বের ঝড় উপেক্ষা করেই শুরু হয় কনসার্ট।

সারাদিন বৃষ্টি থাকলেও কনসার্টে শুরুর আগেই জনস্রোতে পরিণত হয় আর্মি স্টেডিয়াম। রাত ৯টায় অর্ণব ও তার দলের ‌‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়ে এই কনসার্ট গভীর রাতে গিয়ে থামে জেমসের দরাজ কণ্ঠে ‌‘ভিগি ভিগি’ গানের ধ্বনিতে।

মূল অনুষ্ঠান শুরুতেই শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক কোক স্টুডিও বাংলার সদস্যদের নিয়ে মঞ্চে ওঠেন। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত। এরপরেই মঞ্চে আসেন পান্থ কানাই ও অনিমেষ রায়। তারা হাজং ও বাংলা ভাষার ফিউশনে তৈরি ‘নাসেক নাসেক’ ও ‘দোল দোল দুলুনি’ পরিবেশন করে পুরো মাঠ জমিয়ে তোলেন।

এরপর মঞ্চে ওঠেন ঋতুরাজ ও নন্দিতা। তারা গেয়ে শোনান নজরুলের ‘বুলবুলি’। তাদের পরেই বগা তালেবকে সঙ্গে নিয়ে অর্ণব পরিবেশন করেন ‘চিলতে রোদে’ এবং ‘ও কি একবার আসিয়া’ গানের ফিউশন। এরপর মঞ্চে ওঠেন মিজান ও মমতাজ। এসময় মমতাজের অনুরোধে সীতাকুণ্ড ট্র্যাজেডিতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর তারা পরিবেশন করেন ‘আল্লাহ মেঘ দে পানি দে’ ও ‘বাবা মাওলানা’র ফিউশন। এরপর ধারাবাহিকভাবে মঞ্চে ওঠে ব্যান্ড লালন, নেমেসিস, তাহসান, ওয়ারফেজ, ইন্ট্রোয়েট ও জালালি সেট এবং নগরবাউল জেমস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com