সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্ষতিপূরণ থেকে অ্যাম্বারকে রেহাই দিতে পারেন জনি ডেপ

প্রাক্তন স্ত্রী আম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জিতে গেছেন হলিউড তারকা জনি ডেপ। ভার্জিনিয়ার আদালত রায় দিয়েছে, ২০১৮ সালে প্রতি-সম্পাদকীয়তে নির্যাতনের ভুয়া অভিযোগ করে লিখে জনি ডেপের মানহানি করেছেন অ্যাম্বার। এর জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে ১০.৩৫ মিলিয়ন ডলার অথচ অ্যাম্বারের এই পরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্য নেই। শোনা যাচ্ছে, তাকে হয়তো এই অর্থ দিতেই হবে না, কারণ স্বয়ং জনি ডেপই এত বড় ছাড় দেবেন।

ডেপের আইনজীবী বেঞ্জামিন চিউ বলছেন, ডেপের কাছে এই মামলা কখনোই টাকার জন্য ছিল না। সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন আইনজীবী। অ্যাম্বার হার্ড উচ্চতর আদালতে আবেদন না করতে রাজি হলে টাকাটা মকুব করে দেবেন কি জনি ডেপ, এই প্রশ্ন করেছিলেন উপস্থাপক জর্জ স্টেফানোপুলস। চিউ জানান, সেটা হতেই পারে।

এরপর তিনি বলেন উকিল-মক্কেলের ভিতরকার খবরাখবর ফাঁস তিনি করতে চান না তবে এটা এই মামলা ক্ষতিপূরণ আদায়ের জন্য করেননি জনি ডেপ। বেঞ্জামিন চিউ বলছেন, নিজের ভাবমূর্তি, সম্মান পুনরুদ্ধার করতে চেয়েছিলেন অভিনেতা এবং সে কাজে তিনি সফল হয়েছেন। টাকা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com