শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লার ১৭ উপজেলায় ১০ লাখ সাড়ে ৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

আগামীকাল ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত চার দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ১৭টি উপজেলায় ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস ১লাখ ২৬ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে উদযাপনের কর্মসূচি সম্পর্কে জানান। তিনি বলেন- জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উদযাপনে ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত জেলার ১৭টি উপজেলায় ৪৭৫৯টি কেন্দ্রে ৯ হাজার ৫১৮ জন স্বাস্থ্য কর্মী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস জয়া, ডা. সানজিদা জাহান মিথিলা ও সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com