সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোন কাঁচা রাস্তা থাকবেনা : এমপি দুদু

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোন কাঁচা রাস্তা থাকবেনা।
শনিবার সকালে পাঁচবিবি উপজেলা শহরের রেলগেট হতে তিন মাথা মোড় পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাস্তাটি নির্মাণে ব্যয় হবে ২ কোটি টাকা।
সমাবেশের সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী ওয়ালিউরল্লাহ শেখ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, উপজেলা রিকসা ভ্যান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com