সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কথাটি আর রইল না গোপন!

বলিউডের জনপ্রিয় দুই তারকা সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের প্রেমের খবর নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন চলছে। এত দিন তারা এই প্রেমের কথা গোপন রেখেছিলেন। কিন্তু তাদের প্রেমের কথা এখন আর গোপন নেই। পাপারাজ্জিদের নজর এড়াতে পারেননি এই জুটি। তবে এবার জাহির নিজেই নেট দুনিয়ায় এই গোপন কথা ফাঁস করেছেন। জাহির নেট দুনিয়ায় সোনাক্ষীকে প্রেম নিবেদন করলেন। আর সোনাক্ষীও জানালেন যে তিনি জাহিরকে ভালোবাসেন। আর এই পোস্টের মাধ্যমে জাহির স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তারা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। গত ২ জুন ছিল সোনাক্ষীর জন্মদিন। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই বলিউড তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জাহির। জাহিরের এই পোস্টে সোনাক্ষী যে দারুণ খুশি, তা বলার অপেক্ষা রাখে না। সোনাক্ষীর এক মজার ভিডিও পোস্ট করে এই বলিউড নায়ক তার প্রেমের কথা স্বীকার করেছেন। বিমানের মধ্যে শ্যুট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সোনাক্ষী জাহিরের সঙ্গ উপভোগ করছেন। জাহির ভিডিওর ক্যাপশনে সোনাক্ষীর উদ্দেশে লিখেছেন, ‘শুভ জন্মদিন সোনজ। আমাকে না পেটানোর জন্য ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি। আমাদের আগামী দিনগুলো এ রকমই হাসি, মজা, খাওয়াদাওয়া আর ভালোবাসায় কাটবে।’

সোনাক্ষীও চুপ করে বসে থাকেননি। তিনি জাহিরের এই পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ, আমি তোমায় ভালোবাসি। আর আমি তোমায় পেটাতে আসছি।’ জাহিরের এই পোস্টে বিটাউন থেকে পত্রলেখা, সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া, হুমা কুরেশি, বরুণ শর্মাসহ আরও অনেকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। বেশ কিছুদিন আগে সোনাক্ষী আর জাহিরকে বিয়ের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজন কালো রঙের পোশাকে একসঙ্গে অনুষ্ঠানে গিয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে সোনাক্ষী হীরার আংটি পরা ছবি প্রকাশ্যে এনেছিলেন। তারপর ফিসফাস ছিল যে জাহিরের সঙ্গে তার বাগদান পর্ব সারা হয়ে গেছে। সোনাক্ষী আর জাহির একসঙ্গে রুপালি পর্দায় আসতে চলেছেন।

এই জুটিকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com