শনিবার, ১১ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

নূপুর শর্মার ‘মুণ্ডচ্ছেদের’ ভিডিও তৈরি, গ্রেপ্তার কাশ্মীরের ইউটিউবার

মহানবীকে নিয়ে কটুক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মার ‘মুণ্ডচ্ছেদের’ ভিএফএক্স ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই ঘটনায় কাশ্মীরের ইউটিউবার ফয়জল ওয়ানিকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারির আগে সেই ভিডিওর জন্য ক্ষমা চেয়ে নেন ওয়ানি।

ভারতের সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওয়ানিকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। তার বিরুদ্ধে সাফা কদল থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়ানি ইউটিউবে ‘অপরাধমূলক’ ভিডিও পোস্ট করেছিলেন। যা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করেছে।

হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুরের বিরুদ্ধে সরব হয়েছেন একাংশ। তারইমধ্যে নুপূরকে নিয়ে ভিএফএক্স ভিডিও তৈরি করেছিলেন ওয়ানি। ইউটিউবে পোস্ট করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে ভিএফএক্সের মাধ্যমে বিজেপির প্রাক্তন মুখপাত্রের মুণ্ডচ্ছেদের দৃশ্য দেখানো হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে, খালি গায়ে ওয়ানি হাজির হয়েছেন। তারপর একটি মন্তব্য শেষ করেই ভিএফএক্সের মাধ্যমে নূপুরের মুণ্ডচ্ছেদের দৃশ্য দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com