শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নাম ক্ষমা বিন্দু। কিন্তু এটি আসল নাম নয়। ২৪ বছরের এক তরুণী। গুজরাতের বডোদরার বাসিন্দা। তিনিই সম্ভবত ভারতের প্রথম নারী যিনি ‘নিজগামিতা’ বা সোলোগ্যামি–র পথে হেঁটেছেন। কারণ তিনি পৃথিবীতে সব থেকে ভালবাসেন নিজেকে। হয়তো অনেকেই বাসে! কিন্তু ভারতে এই সাহস দেখানোর কলিজা পেয়েছেন এক মাত্র ক্ষমা।
বডোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতক হন ক্ষমা। পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবেও কাজ করতেন তিনি।
পড়াশোনার পাট চুকিয়ে ইচ্ছে হয় চাকরি করবেন। সেই মতো এক বেসরকারি সংস্থাতে প্রবেশ। তবে মডেলিংয়ের কাজ বন্ধ করেননি তিনি। তার আসল নাম সৌম্যসরিতা দুবে।
চাকরি আর মডেলিংয়ের পাশাপাশি আরও একটি কাজ নিশ্চুপ ভাবে করে চলেছিলেন তিনি। ভারতে কোনও নারী এর আগে নিজেকে বিয়ে করেছেন কি না, তা নিয়ে নেটমাধ্যমে খোঁজ চালাচ্ছিলেন ক্ষমা। কিন্তু অনেক খুঁজেও এ রকম কাউকে তিনি খুঁজে পাননি।