শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

‘একটা বিশ্বকাপ পাওনা মেসির’

ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনেও ভরপুর মেসির ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার পর ফিনালিসিমা ট্রফি জিতেছেন। তবে অধরা রয়ে গেছে বিশ্বকাপ। ২০১৪ সালে বিশ্বকাপের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। মেসির জাতীয় দলের সতীর্থ জুলিয়ান আলভারেজ মনে করেন ফুটবলের কাছে একটি বিশ্বকাপ পাওনা মেসির।

আর্জেন্টাইন সংবাদপত্র এল পেইসের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেন আলভারেজ। শীতকালীন দল-বদলে আলভারেজ রিভারপ্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। সিটিতে তার ক্যারিয়ার শুরু হবে ২০২২-২৩ মৌসুম থেকে। আসন্ন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে বলে মনে করেন আলভারেজ। ‘আর্জেন্টাইনদের জন্য একটি বিশ্বকাপ জিততে পারলে দারুণ হবে। মেসি ফুটবলকে যা কিছু দিয়েছেন সেই হিসাবে আমি মনে করি, ফুটবলের কাছে একটি বিশ্বকাপ পাওনা মেসি। আমরা জানি না, আমরা যোগ্য কিনা, তবে আমরা (বিশ্বকাপ জিততে) সবার সঙ্গে লড়তে প্রস্তুত।’

মেসি ২০০৬ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে প্রতিটি বিশ্বকাপেই খেলেছেন। ধারণা করা হচ্ছে, ৩৫ বছরের মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com