সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ম্যাডোনার বায়োপিকে জুলিয়া গার্নার

পপ সম্রাজ্ঞী ম্যাডোনার জীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে হলিউড সিনেমা। আর সেই বায়োপিকের জন্য অভিনেত্রী নির্বাচন করলেন ম্যাডোনা নিজেই। জুলিয়া গার্নারকে নিজের চরিত্রে কাস্ট করেছেন তিনি। মজার ব্যাপার হলো সিনেমাটি পরিচালনাও করছেন ম্যাডোনা নিজে। ভ্যারাইটির সূত্রানুসারে অভিনেত্রী জুলিয়াকে কাস্ট করার আগে দীর্ঘ একটি অডিশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হয়েছে। এ সময় ম্যাডোনার চরিত্রে অভিনয় করার জন্য অডিশন দেওয়া অভিনেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফ্লোরেন্স পুহ, অ্যালেক্সা ডেমি ও ওডেসা ইয়ং। ম্যাডোনা তার বায়োপিক নির্মাণ করবেন এ ঘোষণা দেন ২০২০ সালে। সে সময়ে একটি বিবৃতিতে ম্যাডোনা বলেন, ‘আমি এ বার্তাটা পৌঁছাতে চাই যে জীবনের অসামান্য যাত্রায় আমি শিল্পী, সংগীতকার ও নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছি। এক্ষেত্রে আমি নিজেকে একজন সাধারণ মানুষ মনে করি যে এ পৃথিবীতে নিজের জায়গা করে নিয়েছে। এখানে এমন অনেক না বলা কথা রয়েছে যা আমার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। আমার জীবনের উত্থান-পতন আমার নিজের কণ্ঠে ও নিজের দৃষ্টিতে দেখানোই সবচেয়ে ভালো হবে।’

এর আগে ম্যাডোনাকে নিয়ে একটি বায়োপিক তৈরির চেষ্টা করা হয়েছিল। সে সময় খোদ ম্যাডোনা এ স্ক্রিপ্টের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলেন। তিনি বলেছিলেন, ‘আমি যা জানি এবং দেখেছি তা কেউ জানে না। আমিই শুধু আমার গল্পটা বলতে পারি। অন্য কেউ সেটা চেষ্টা করলে তা বোকামি ছাড়া আর কিছু না। ইউনিভার্সাল স্টুডিও কেন এমন একটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করবে যা মিথ্যা দিয়ে ভরা?’

এরপর তিনি নিজেই সিনেমার কাজটি হাতে নিলেন এবং জুলিয়া গার্নারকে নিজের চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত করলেন। গার্নার সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ইনভেন্টিং আন্নায় অভিনয় করেছেন। এখন পর্যন্ত তার সবচেয়ে উচ্চাভিলাষী ও কঠিন কাজটি ছিল দি অ্যাসিস্ট্যান্ট সিনেমায়। এদিকে ম্যাডোনার জন্য আসন্ন বায়োপিকটি হতে যাচ্ছে তার তৃতীয় ফিচার ফিল্ম। তার এর আগের দুটি সিনেমা (ফিলথ অ্যান্ড উইজডম, ডব্লিউই) দর্শক ও সমালোচকদের নজর কাড়তে ব্যর্থ হয়। এবার নিজের গল্প থেকে নিজে সিনেমা নির্মাণের ক্ষেত্রে আরেকটি ঝুঁকি নিতে যাচ্ছেন ম্যাডোনা। তবে এ সিনেমা নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com