সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে প্রতারণা করেছেন সেলিম খান

শুক্রবার মুক্তি পেয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘বিক্ষোভ’। এতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

এই সিনেমার প্রধান নায়িকা কলকাতার শুভশ্রী কর।

কিন্তু পোস্টার, ট্রেলার কিংবা প্রচার-প্রচারণার কোনো মাধ্যমেই তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। সিনেমাটির পোস্টারে শান্ত খানের সঙ্গে রাখা হয়েছে শ্রাবন্তীকে। বিভিন্ন বিলবোর্ডেও আছেন তারা দু’জন। কিন্তু মূল নায়িকা শুভশ্রী নেই কোথাও! শুধু তাই নয়, সিনেমা মুক্তি উপলক্ষে শিল্পীদের ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। শুভশ্রীর কাছ থেকে সেই ভিডিও বার্তাও নেয়নি শাপলা মিডিয়া।

বিষয়টি নিয়ে শুভশ্রী বলেছেন, ‘আমি আসলে জানি না কেন আমার ছবি পোস্টারে, বিলবোর্ডে রাখা হয়নি। আমি তো এই সিনেমায় শান্তর নায়িকা। নায়িকার ছবি কি পোস্টারে থাকার কথা না?’

বাংলাদেশে প্রথম কাজ করেই বাজে অভিজ্ঞতা হয়েছে জানিয়ে শুভশ্রী বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ কথাও বলেননি। আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এমন কেন হলো? আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। অথচ আমার ছবিই কোথাও রাখা হয়নি। বিষয়টি ভেবে খুব খারাপ লাগছে। বাংলাদেশে প্রথম কাজ করলাম প্রথম কাজেই বাজে অভিজ্ঞতা হলো। ’

শুধু তাই নয়, সিনেমাটিতে অভিনয়ের জন্য পূর্ণাঙ্গ পারিশ্রমিকও দেওয়া হয়নি শুভশ্রীকে। কেবল চুক্তি স্বাক্ষরের সময় কিছু টাকা দেওয়া হয়েছিল। এরপর বারবার যোগাযোগ করেও বাকি অর্থ পাননি এ তরুণ নায়িকা। টাকা চাওয়ার কারণেই নাকি তার ওপর ক্ষেপেছেন নির্মাতা ও প্রযোজক। সেজন্য ইচ্ছাকৃতভাবে তাকে আড়াল করে রেখেছেন তারা।

বিষয়টি নিয়ে কথা বলতে শান্ত খানকে ফোন দিলেও তিনি ধরেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com