সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
মাদক গ্রহণের অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপূরের ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করল পুলিশ। কর্নাটকের বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেপ্তার হন সিদ্ধান্ত। তার সঙ্গে ওই পার্টি থেকে আরও ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
রবিবার রাতে বেঙ্গালুরুর একটি নামী হোটেলের পাবে ওই রেভ পার্টির আসর বসেছিল বলে জানা গেছে।