রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্যবসায়ি উজ্জ্বল হত্যা : ৩ জনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ৬

ময়মনসিংহের ধোবাউড়ার বতিহালা গ্রামের ব্যবসায়ি উজ্জ্বল মিয়া হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ। মৃত্যুদন্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  যাবজ্জীবন করাদন্ডপ্রাপ্তরা হলেন, মরম, মহিম, কারিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন। রায়ে তাদেরকেও ২০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।
এছাড়া আসামি ইসলাম, এমদাদুল, কুদ্রত আলী ও হাছেন আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার আরেক আসামি রশিদ মামলার বিচার চলাকালে মারা গেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ব্যবসায়ি উজ্জল মিয়ার সাথে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০১৩ সালের ২৭ মার্চ রাত ৯ টার দিকে পাশের এলাকা থেকে বার্ষিক দোলযাত্রা মেলা থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন উজ্জ্বল মিয়া। তার সঙ্গে ছিলেন নজর আলী ও কালাম। বতিহালা এবতেদায়ী মাদ্রসার কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা উজ্জ্বলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে গুরুতর জখম করে,  দু’পা ভেঙে দেয়। উজ্জ্বলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। উজ্জ্বলকে  ধোবাউড়া হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উজ্জ্বলের বড় ভাই কুদরত আলী ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করেন।  ২০১৪ সালের ৫ফেব্রুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডির পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র সরকার। ২০১৫ সালের ২৯ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।  মামলার বিচার চলাকালে  ২৮ জনের মধ্যে ১৫ জনের  সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com