সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জয়ের ব্যাপারে আশাবাদী আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আজ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বাসস’কে বলেন, বিগত প্রায় এক যুগেরও বেশি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন এবং কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লার উন্নয়নে ব্যর্থতাই আমার জয় নিশ্চিত করবে।
তিনি বলেন, আমার বিশ্বাস নৌকার প্রতি মানুষের যে আস্থা এই নির্বাচনের ভোটে তারই প্রতিফলন ঘটবে।
রিফাত জানান ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। এখনো পর্যন্ত সুন্দর পরিবেশ বিরাজমান এবং সারাদিন এই পরিবেশ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com