রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, দেশের কত সংখ্যক মানুষ নিরক্ষর এবং শিক্ষিত তা এই জনশুমারির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে। শুধু তাই নয়, ডিজিটাল পদ্ধতির এই শুমারির ফলে গবেষণার কাজেও প্রয়োগ করা হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে নানা পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করবে। আজ বুধবার সকালে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নিজের নাম পরিচয় এবং ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করা এবং জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।