সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
বছর কয়েক তো হয়েই গেল! ছবির সেটে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মন বিনিময়, মিডিয়ার কাছে লুকোচুরি, লিভ ইন এবং অবশেষে বিয়ে। এত কাহিনি যে ছবি নিয়ে সেই ‘ব্রহ্মাস্ত্র’-এর কোনো খবর নেই। একের পর তারিখ পাল্টে যাচ্ছিল নিয়মিত।
এবার মুক্তি পেলে ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার, যাকে পরিচালক অয়ন মুখার্জি বলছেন ‘ড্রিম প্রোজেক্ট’।
ভারতীয় সুপারহিরোর ধারণা হিন্দু পৌরাণিক গল্পকে কখনো অগ্রাহ্য করতে পারেনি, সরাসরি ওঠে আসে রেফারেন্স। এ যেন ধর্মীয় সিনেমা। ‘ব্রহ্মাস্ত্র’-এর ঝকঝকে তকতকে ট্রেলারটিও এর বিপরীত কোনো ইঙ্গিত দেয় না। পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনির এক অভিনব মিশেল, সঙ্গে রয়েছে হলিউডের মানের ভিএফএক্স।
আগুন তাকে জ্বালায় না, কারণ রণবীর নিজেই ‘অগ্নি’। চার বছরের পর বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, আর এই অপেক্ষা যে বৃথা যাবে না, তা বুঝিয়ে দিল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির পর থেকে অনলাইনে উচ্ছ্বাস করে যাচ্ছে রণবীর-আলিয়ার ভক্তরা।