রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
‘শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো’ স্লোগানটি অনেকটাই আলো ছড়িয়েছে। কিন্তু অনেক ঘরে এখনো অন্ধকার ভেদ করে আলো প্রবেশ করেনি। অনেকের তো ঘরই নেই, তাহলে আলো জ্বলবে কোথায়? যাদের ঘরে আলো প্রবেশ করেনি বা ঘরই নেই, তাদের মধ্যে কয়েকজন জেরিন, চুমকি, হাসি, ফেরদৌস ও জান্নাতুল। ওদের বেড়ে ওঠা ঢাকার কল্যাণপুর এলাকার একটি বস্তিতে।