শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নেইমারের সঙ্গে ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। কাতার বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগ। এই অসাধারণ ত্রয়ী কাতার থেকে ব্রাজিলে কী আনতে পারে তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছে। সেই সঙ্গে আরও একটি আলোচনা রয়েছে- এই বিশ্বকাপে ব্রাজিলের কোন তারকা বেশি আলো ছড়াবেন।
সদ্য শেষ হওয়া মৌসুমে দারুণ ফুটবলের আলোয় জ্বলে উঠেছেন ভিনিসিউস। যখনই সুযোগ পেয়েছেন রদ্রিগো ভালো খেলেছেন। অন্যদিকে পিএসজিতেই গত মৌসুমের অনেকটা সময় কেটেছে নেইমারের। এই বিবেচনায় অনেকেই মনে করছেন ভিনিসিউস জুনিয়র হতে পারেন এই বিশ্বকাপে ব্রাজিলের সেরা খেলোয়াড়।
নেইমার অবশ্য অনেক আগেই বলে আসছেন কাতার বিশ্বকাপকে নিজের রঙে রাঙাতে চান। এটা বলার কারণও আছে। তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২২ বিশ্বকাপ তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে। শেষটা শিরোপার রঙে রাঙাতে চান। কিন্তু বিশ্বকাপ শেষে নেইমার জাতীয় দলকে বিদায় জানালে ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি পরবেন কে? রিভেলিনো, পেলে, জিকো, রাই, রিভালদো, কাকা, রোনালদিনহোর উত্তরসূরি হিসেবে নেইমার এই জার্সি পরে আসছেন সফলভাবে। অনেকের কাছে নেইমারের যোগ্য উত্তরসূরি ভিনিসিউস। কিন্তু ভিনিসিউসকে নিজের জার্সি গায়ে যোগ্য উত্তরসূরি ভাবছেন না নেইমার। অন্তত রদ্রিগো তাই বলছেন। ‘নেইমার আমাকে বলেছিলেন- জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে আমার। ১০ নম্বর জার্সিটা তোমার।’ সবশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় ৪৯ ম্যাচ খেলে রদ্রিগো গোল করেছেন ৯টি, অ্যাসিস্ট করেছেন ১০ গোলে। অন্যদিকে, ভিনিসিউস ৫২ ম্যাচে ২২ গোল করেছেন, করিয়েছেন ২০ গোল।
তবে নেইমার রদ্রিগোকেই ১০ নম্বরের যোগ্য উত্তরসূরি ভাবছেন। নম্বরের যোগ্য উত্তরসূরি বলে মনে করেন। অবশ্য, এ পর্যন্ত যে সব কোচের অধীনে দুজন খেলেছেন, সব কোচই রদ্রিগোর বয়স অনুযায়ী বা তার চেয়ে বেশি পরিপক্বতার জন্য তার ঠান্ডা মাথায় প্রশংসা করেছেন। এমন একজনের কাঁধেই দলের নেতৃত্ব দেখতে চান নেইমার। এই কথা শুনে রদ্রিগো তাই আবেগে আপ্লুত হয়ে পড়েন, ‘প্রত্যুত্তরে তাকে কী বলব বুঝতে পারছিলাম না। একটু বিব্রত হয়ে পড়েছিলাম।’ তবে নেইমারের এমন প্রশংসা শুনে আকাশে উড়ছেন না রদ্রিগো। মাটিতে পা রাখছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। নেইমারের কথার জবাবে তিনি বলেন, ‘আমি তাকে জাতীয় দলে আরও কয়েকদিন খেলতে বলেছিলাম। বলেছিলাম এখনই অবসর নেবেন না। আমার কথা শুনে তিনি শুধু হেসেছিলেন।’