শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক ইনজেকশনেই ভালো হবে এইডস!

জিন এডিটিং পদ্ধতি কাজে লাগিয়ে আবিষ্কার করা গিয়েছে এমন একটি ওষুধ যা সারিয়ে দিতে পারে এইডসের মতো দুরারোগ্য ব্যাধি। এমনটাই দাবি করলেন, ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের দ্য জর্জ এস ওয়াইজ ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সের নিউরো-বায়োলজি, বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্সের গবেষকরা। বিশ্বখ্যাত বিজ্ঞান পত্রিকা ‘নেচার’-এ সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ওষুধ সংক্রান্ত গবেষণাটি।

প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিজ্ঞানী মহলে সাড়া পড়ে গিয়েছে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি একবার মানব শরীরে প্রবেশ করলে তা আক্রমণ করে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে। দেখা দেয় অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যাকে এক কথায় বলে এইডস। এখনও পর্যন্ত এই রোগ সম্পূর্ণভাবে নিরাময় করার মতো কোনও ওষুধ বা চিকিৎসা পদ্ধতি জানা নেই। তাই এই আবিষ্কারটি সত্যি প্রমাণিত হলে তা চিকিৎসাক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com