রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভবিষ্যতে ফল উৎসব অব্যাহত রাখার জন্য স্পিকারের আহবান

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফল উৎসব সংসদের ঐতিহ্য উল্লেখ করে ভবিষ্যতেও ফলের উৎসব অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
তিনি আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের ‘ফল উৎসব-২০২২’ এর প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন। এসময় স্পিকার ফল উৎসবের আয়োজন করার জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ সংসদ বিটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় এই ফল উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, গাজর, বিলাতী গাব ও জামরুল।
স্পিকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com