শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় এগিয়ে আসতে নিজের নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে দিয়েছেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। যুদ্ধে বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের সহায়তার জন্য নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক নিলামে বিক্রি করেছেন তিনি।
দিমিত্রি মুরাতভ রুশ স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক। মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।
সোমবার ইউক্রেনের যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তার জন্য নিজের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন দিমিত্রি মুরাতভ। ওই পুরো অর্থই তিনি ইউনিসেফকে দিয়েছেন ইউক্রেনকে সাহায্য করার জন্য।
এএফপি বলছে, হেরিটেজ অকশানস এর আয়োজিত নিলামে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে দর ঘোষণার মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি কিনে নেন। ক্রেতা ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।