শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
মিডিয়া মোগল রুপার্ট মারডক (৯১) অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হলের (৬৫) দাম্পত্যজীবনের অবসান ঘটতে যাচ্ছে। বিয়ের ছয় বছরের মাথায় দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিচ্ছেদের খবরে দুইজনের পরিবারই রীতিমতো হতাশ বলে জানা গেছে। মার্ডক প্রথম বিয়ে করেন প্যাট্রিসিয়া বুকারকে, ১৯৫৬ সালে। মার্ডকের বয়স তখন মাত্র ২৫। এই বিয়েতে মায়ের মত ছিল না। বিয়ের দু’বছরের মধ্যে তারা একটি কন্যা সন্তান জন্ম দেন। সম্পর্ক টিকে ছিল টানা ১১ বছর। এক বছর বাদে পরে প্যাট্রিসিয়াকে তিনি ডিভোর্স দেন।
এর পর মার্ডক সাংবাদিক আন্না টর্ভকে বিয়ে করেন। সম্পর্ক টিকে ছিল ১৯৯৯ সাল পর্যন্ত। ফের বিচ্ছেদ। জানা গিয়েছে, আন্না টর্ভ মার্ডকের মালিকানাধীন ডেইলি মিরর পত্রিকার সাংবাদিক ছিলেন। তাদের তিন সন্তান। সবশেষ ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। ওয়েন্ডির সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয় মারডকের।
তবে জেরি হল সংগীতশিল্পী স্যার মিক জ্যাগারের সঙ্গে ২৩ বছর একসঙ্গে ছিলেন। জ্যাগার ও হলের চারটি সন্তান আছে।’ ১৯৯৯ সাল থেকে তারা আলাদা থাকা শুরু করেন। ২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় জেরি ও মারডকের। বিয়ের দিনে মারডক টুইটে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।