শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
মহারাষ্ট্রে শিবসেনার ৫৫ জন বিধায়ক আছে। তার মধ্যে ৩৯ জনই একনাথ শিন্ডের সাথে হাত মিলিয়েছেন। শিন্ডেকে নিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪০। বুধবার উদ্ধব ঠাকরের আবেদন ছিল, আর কোনো বিধায়ক যেন শিন্ডে-শিবিরে না যান। কিন্তু তারপরেও ছয়-সাতজন বিধায়ক গুয়াহাটি গিয়েছেন এবং বিজেপি’র আশ্রয়ে থাকা শিন্ডেসহ বাকি বিধায়কদের সাথে ভিড়ে গেছেন।
উদ্ধব ঠাকরে বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষা থেকে পৈত্রিক বাসভবন মাতোশ্রীতে চলে গেছেন। বেশ কয়েকটি বড় বড় সুটকেস গাড়িতে করে নিয়ে তিনি চলে যান। কিন্তু তারপরেও একনাথ শিন্ডে এখনো অনুষ্ঠানিকভাবে দল ভাঙেননি। বিজেপি বা শিন্ডে কেউই সরকার গঠনের জন্য দাবি জানায়নি। যে বিজেপি সচরাচর দল ভাঙানোর পরই সাথে সাথে সরকার গঠনের দাবি জানায়, সেখানে এই ব্যতিক্রম কেন?