সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলিউডে অভিষেক হতে যাচ্ছে সামান্থার

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর। তবে কোন সিনেমা বা কার বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে সে বিষয়ে কোনো খবর ছিল না। এবার জানা গেল বলিউডে সামান্থার প্রথম সিনেমার নাম। ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল দিয়ে বলিউডে পা রাখছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি’। এতে সালমান খান, অনিল কাপুর ও ফারদিন খানকে দেখা যাবে। প্রত্যেকেরই একজন করে প্রেমিকা থাকবে। সেখানে একজনের প্রেমিকার চরিত্রেই দেখা যেতে পারে সামান্থাকে। এ ছাড়া তামান্না ভাটিয়া, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ের নামও শোনা যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হবে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের আট মাস পার হয়ে গেলেও আলোচনা থেমে নেই তাদের নিয়ে। সম্প্রতি জানা গেছে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা। বর্তমানে মডেল-অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে প্রেম করছেন নাগা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন নাগা।

এ বিষয়ে সামান্থা লিখেছেন, ‘মেয়েদের নিয়ে গুজব তৈরি হলে তা সত্যি হয়। ছেলেদের নিয়ে গুজব হলে তা তৈরি করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। এবার বড় হও। যে দুজনের কথা বলা হচ্ছে, তারা অনেক দিন আলাদা হয়ে গেছে। নিজের পরিবার আর কাজে মন দাও!’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com