রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদ্মা সেতু উদ্বোধন: আরও কয়েক সেতুর টোল মওকুফ কাল

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২৫ জুন) একদিনের জন্য খুলনা, বরিশালসহ কয়েকটি জেলার সেতুর টোল মওকুফ করেছে সরকার।

সেতুগুলো হচ্ছে- রুপসার খান জাহান আলী, দড়াটানা, দোয়ারিকা-শিকারপুর, দপদপিয়া, গাবখান, বলেশ্বর, পটুয়াখালী, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, পায়রা, মোল্লাহাট, আচমত আলী খান, বাংলাদেশ-চীন মৈত্রী ও শেখ লুৎফর রহমান। এছাড়া কালনা ফেরির টোলও ওই দিনের জন্য মওকুফ করা হয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সেতু এলাকায় যানজটমুক্ত রাখার জন্য এসব সেতু ও ফেরির টোল মওকুফ করা হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এর আগে ঢাকা-মাওয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের তিনটি সেতুর টোল ওই দিনের জন্য মওকুফের ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com