সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এ সময়ের পরিবারের গল্প ‘যুগ যুগ জিও’

বলিউডের এ সময়ের তারকা অভিনয়শিল্পী কিয়ারা আদভানি ও বরুণ ধাওয়ান। এ দুই তারকা তাদের ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন। আগামীকাল মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘যুগ যুগ জিও’। এ সিনেমার কাহিনী এগিয়ে যায় একটি পাঞ্জাবি পরিবারের গল্প ঘিরে। বড় ছেলে বরুণ কীভাবে শৈশবের প্রেমিকা কিয়ারার সঙ্গে তার প্রেমের বিয়ে শেষ করতে চান তা নিয়ে গল্প শুরু। নিজেদের বিচ্ছেদ নিয়ে বাড়িতে আলোচনা করতে চান। কিন্তু বিদেশ থেকে ভারতে ফিরে আসার সঙ্গে সঙ্গে তারা জানতে পারেন বিয়ে বিচ্ছেদ খুব সহজ নয়। নিজের ডিভোর্সকে ছাপিয়ে যায় বাবা-মায়ের সমস্যা। শেষ পর্যন্ত কী হবে তাতেই রয়েছে রহস্য। পারিবারিক এ পাঁচমিশালি অনুভূতির মুভি বড় পর্দায় পরিবারকে সঙ্গে নিয়ে এসে দেখার অনুরোধ করেছেন কলাকুশলীরা। এ সিনেমায় বরুণের বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর ও নিতু কাপুর। রাজের পরিচালনায়, হিরু যশ জোহর, করণ জোহর ও অপূর্ব মেহতার প্রযোজনায় এ রোমান্টিক ফ্যামিলি ড্রামা ঘরানার মুভির দৃশ্যধারণ হয়েছে চ-ীগড়ে। এ সিনেমার মাধ্যমে ৯ বছর পর পর্দায় কামব্যাক করছেন নিতু কাপুর। শেষবার ‘বেশরম’ মুভিতে প্রয়াত স্বামী ঋষি কাপুর এবং ছেলে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তারা প্রত্যেকেই এতে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন। মুভির ট্রেলারে যেন উঠে এসেছে বাস্তবজীবনের চিত্র। পরিবারের সদস্যদের মধ্যে হাসি-কান্না, মান-অভিমান থেকে প্রেম-ভালোবাসা-রোমান্সের। এখন দেখার বিষয় ‘যুগ যুগ জিও’ মুভির গল্প কোন পথে হাঁটে। গল্পের গতি কতটা থাকে, তার ওপর নির্ভর করবে এ মুভির বক্স অফিসের ফলাফল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয়শিল্পীদের শেয়ার করা ছবি আর ভিডিওগুলো এ সিনেমার প্রতি দর্শকদের খিদে বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে বললেও খুব একটা ভুল বলা হবে না। বেশ কিছুদিন ধরে এ মুভির খবর নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। অন্যদিকে বলিউডে এ সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী কিয়ারা। তার প্রতিটি পদক্ষেপে থাকে এক অন্য স্বাদের গল্প বলার তাগিদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com