বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও খাদ্য ইস্যুতে জার্মানিতে জি-৭ নেতারা

জার্মানির দক্ষিণাঞ্চলে জড়ো হচ্ছেন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ এর নেতারা। গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন যুদ্ধ, খাদ্য এবং জ্বালানি ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে জি-৭ নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে চাইবেন।

ইইউ’র এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘জি-৭ এর প্রধান বার্তা হবে ঐক্য এবং কর্মের সমন্বয়..। সূত্র জানিয়েছে, রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধে সম্মত হতে চলছে জি-৭ নেতারা। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে জার্মানির উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-৭ এর সাত দেশ হলো- ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

বৈঠকে রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানি তেল এবং গ্যাসের বিকল্প উৎস নিয়ে আলোচনা হবে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানির মূল্য বৃদ্ধিতে করণীয় নিয়েও বৈঠকে প্রাধান্য পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com