সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবারের ঈদে আসছে ‘অঘটন’র সিক্যুয়েল

গেল ঈদেই প্রচারে এসেছিল ঈদের বিশেষ নাটক ‘অঘটন’। জান্নাতুল ফেরদৌস লাবণ্যর লেখা নাটকটি দর্শকমহলে তুমুল সাড়া পায়। যার দরুণ এবার এটির সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা শিহাব শাহীন। আর সিক্যুয়েলেও অভিনয় করেছেন অপূর্ব-সাবিলা দুজনেই। গত ২৪ জুন (শুক্রবার) থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

নির্মাতা শিহাব শাহীন জানান, নাটকটি দর্শকরা অনেক পছন্দ করেছেন আর তাই যেখানে আগের গল্প শেষ হয়েছে সেখান থেকে নতুন গল্প শুরু হবে। বিয়ের পরের সময়ে অঘটনঘটনপটিয়সীর নানা কাণ্ডকীর্তি এখানে উঠে আসবে।

‘অঘটন’ নাটকটির কেন্দ্রীয় চরিত্র জিয়াউল ফারুক অপূর্ব, যিনি পেশায় ছিলেন বেকার আর যেখানেই যেতেন যেটাই করতেন- একটা না একটা অঘটন ঘটাতেন। সে কারণেই, তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটিয়সী! নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘‘অঘটন’ নাটকটি থেকে দর্শকদের অসাধারণ রেসপন্স পেয়েছি, তাদের কাছে কাজটি ভালো লেগেছে। সে কারণেই আবার এর সিক্যুয়েল নির্মিত হচ্ছে। যেখানে গল্প শেষ হয়েছে সেখান থেকেই সিক্যুয়েলের গল্প শুরু হয়েছে অর্থাৎ বিয়ের পরে তাদের জীবনে কি ঘটে তাই দেখানো হবে এখানে। সেটা আরও বেশি মজার। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com