শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এমন রোগীর সংখ্যাও রয়েছে; তাই শুধু টিকার ওপর নির্ভর করে মাস্ক পরা ছেড়ে দিলে বিপদ বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।
তিনি দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালে করোনা রোগী বাড়ছে। কিছুদিন আগেও সব হাসপাতালের বেড খালি ছিল। এখন সব হাসপাতালেই রোগী আছে। তার মানে আক্রান্তদের একটা অংশকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সুতরাং করোনা থেকে বাঁচতে হলে টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে-এটাই মূল বিষয়।
এই বিশেষজ্ঞ বলেন, এখনো হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কম। সুতরাং বোঝা যাচ্ছে জটিলতা কম। কিন্তু যেকোনো সময় জটিলতা হতে পারে। কারণ এখনো মহামারী চলে। যারা এখনো দ্বিতীয় ডোজ টিকা নেননি, তার ঝুঁকির মধ্যেই আছেন। দুই ডোজ টিকা না নিলে টিকা কাজ করে না।
তবে এখন মারা যাচ্ছেন যারা, তাদের বেশির ভাগই বয়স্ক মানুষ- বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা।