শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বয়স্ক রোগী বেশি আসছে হাসপাতালে

কভিড আক্রান্ত বয়স্ক রোগীরাই এখন হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। করোনার পাশাপাশি অন্যান্য রোগ থাকায় এসব রোগীর জটিলতাও বেশি দেখা দিচ্ছে।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক বলেন, হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। এখন প্রতিদিন ১০-১২ জন রোগী ভর্তি হয়। যখন কভিডের ঢেউ ছিল না, তখন প্রতিদিন গড়ে ৪-৫ জন রোগী ভর্তি থাকত। এখন রোগী ভর্তি ৪০ জন। অনেক বেড়েছে। এখানে ক্রিটিক্যাল রোগী বেশি আসে। ৫০-৬০ বছর বয়সী রোগী বেশি। ২৫-৪০ বছর বয়সী রোগীরাও আসছে। তবে বয়স্কদের সংখ্যাই বেশি।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান দেশ রূপান্তরকে বলেন, অগের তুলনায় করোনা রোগী বেশ বেড়েছে। মাঝখানে অনেক দিন রোগী শূন্য ছিল। এখন ১১ জন রোগী ভর্তি রয়েছে। গত সাত দিনে রোগী বেড়েছে। ভর্তি রোগীদের মধ্যে বয়স্ক মানুষ বেশি। তাদের বয়স ৫০-৬০ বছরের মধ্যে। বেশির ভাগ রোগীর কোমর্বিডিটি; অর্থাৎ তারা অন্যান্য রোগেও আক্রান্ত।

এই চিকিৎসক পরামর্শ দিয়ে বলেন, যারা টিকা নিচ্ছেন, তারা করোনা পজিটিভ হলেও তাদের হাসপাতালে ভর্তির মতো অবস্থা হচ্ছে না। এ জন্য যার যে ডোজ টিকা দরকার, সেটা যেন নেন। যেহেতু করোনা বেড়েছে, তাই আবার স্বাস্থ্যবিধি মানতে হবে, যতটুকু সম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com