বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় নতুন করে ২ হাজার ৩ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় রোববার মধ্যরাত পর্যন্ত নতুন করে দুই হাজার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৬ হাজার ৬৪৪ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, করোনা সংক্রমণে আরো একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৬ জনে।

মন্ত্রণালয় বলছে, আরো এক হাজার ৮৬১ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯২ হাজার ৭৬৭ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছেন ২৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে ৩১ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৯ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। দুটি ডোজ পেয়েছেন ৮৩.৫ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুস্টার ডোজ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com