সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সালমানের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ

বলিউডে তিন দশক পার করে ফেলেছেন। ২৫ জুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রাম লাইভ করেন শাহরুখ খান। সেখানেই ‘পাঠান’ নিয়ে নানা কথা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন শাহরুখ। কথায় কথায় উঠে আসে বন্ধু সালমান খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গ।

কিং খান জানান, সালমানের টাইগার ৩-তে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু কথা বলতে বলতে ভুলবশত সালমানকে নিয়ে ফাঁস করে ফেললেন গোপন কথা। বলার পরই বিষয়টা নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।

শাহরুখ বলেন, সালমান খানের সঙ্গে কাজের নয়, ভালোবাসা, খুশি, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের অভিজ্ঞতা। যখনই তার সঙ্গে কাজ করেছি, সেটা আনন্দের হয়ে উঠেছে। কারণ আর্জুন ছাড়া তার সঙ্গে আমি কোনও পূর্ণাঙ্গ ছবি করিনি।

শাহরুখ আরও বলেন, গত দুবছর দারুণ ছিল, কারণ আমি সালমানের ‘টিউবলাইট’এ কাজ করেছি। আবার সে (সালমান) আমার ‘জিরো’ ছবির একটা গানে ছিল। আর সে এখন ‘পাঠান’এ আছে।

এ কথা বলেই থেমে যান শাহরুখ। তিনি বলেন, জানি না এটা হয়তো গোপন রাখার কথা ছিল। ইনশাল্লাহ, আমি টাইগারে থাকতে চাই।

প্রসঙ্গত, পাঠান ছবিতে রোমান্টিক লুকের বদলে ভিন্ন লুকে ধরা দিয়েছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখের এ ছবি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com