রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
জেলায় আজ ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায়’ অনুদানের চেক এবং ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়’ নতুন ভাতা বহি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাগুরা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৬৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১৮ হাজার টাকা হারে মোট ৩০ লাখ ছয়হাজার টাকার চেক এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আটহাজার ১২২ জনের মাঝে নতুন ভাতা বহি বিতরণ করা হয়।