সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমি খানের সঙ্গে নেচেছেন, বিশ্বাস করতে পারছেন অক্ষরা

আগামী ১১ আগস্ট মুক্তি পাবে আমির খান অভিনীত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’। কয়েকবছর পর ‘মিঃ পারফেক্টসনিস্ট’ আসছেন। সত্যিই ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিইয়েছে এই ছবি। এই ছবি মুক্তির জন্য গভীর আগ্রহে রয়েছেন আমির খানের ভক্তরা।

ছবি মুক্তির কয়েক মাস আগেই আমিরকে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে লাল সিং চাড্ডা ট্র্যাকে নাচতে দেখা গেল। অরিজিৎ সিং এবং প্রীতমের রোমান্টিক ট্র্যাক ‘ফির না এইসি রাত আয়েগি’-তে এই জুটি  আয়োজন করে নাচলেন, আবার ব্যালের তালে তালে।

রবিবার, অক্ষরা, আমির খানের সঙ্গে দেখা করেছিলেন। আর সেখানেই কথার ফাঁকে ফাঁকে আমিরের সঙ্গে নাচার সুযোগ পেলেন, ভোজপুরি অভিনেত্রী। অক্ষরা সিং-এর কাছে আমিরের সঙ্গে নাচ যেন স্বপ্ন সমতুল্য। একথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করে, অক্ষরা লিখেছেন, ‘আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে! ধন্যবাদ আমির স্যারকে এমন একটি দিন তৈরি করার জন্য, যা আমি কখনই ভুলতে পারব না!’

একটি ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, “এমন প্রতিভাবান মনের সঙ্গে দেখা করাও আমার কাছে সম্মানের! আমরা যে, প্রথমবার দেখা করেছি সেটা মোটেও মনে হয়নি। সবার প্রিয় আমির স্যারের সঙ্গে কাটানো, আমার জীবনের সেরা সময়। আমরা একসঙ্গে অনেক মজা করেছি, তার জন্য আপনাকে ধন্যবাদ। ”

লাল সিং চাড্ডা অদ্বৈত চ্যাভান পরিচালিত, টম হ্যাঙ্কসের হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রূপান্তর। যেখানে অভিনয় করছেন, আমির খান, কারিনা কাপুর খান, নাগা চৈতন্য এবং মোনা সিং। লাল সিং চাড্ডা ১১ আগস্ট, ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com