রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বগুড়ায় কোরবানীর জন্য ৪ লাখ ২৭ হাজার পশু প্রস্তুত

জেলার কৃৃষকের ঘরে ও গো খামারের কোরবানী যোগ্য গবাদি পশুর  প্রস্তুত (গরু ছাগল, ভেড়া, মহিষ) রয়েছে ৪ লাখ ২৭ হাজার ২৯৫ টি।  তবে এখনও কোরবানীর  হাট গুলো  জমে না উঠলেও  ছোট-বড় অনেক পশু খামারে ক্রেতাদের পদচারণা বেশি ।  গত কয়েক বছর ধারে কোরবানীর পশু কেজিতে  বিক্রি হচ্ছে। এবারও তার ব্যতিক্রম  হচ্ছে না।  কৃষক ও খামারীর জানান এবার কোরবানীর পশুর দাম থাকবে ক্রেতাদের নাগালের মধ্যে । এবার মাঝারী ও ছোট গরুর চাহিদ বেশি। তাই তারা ছোট ও মাঝারী গরু লালন পালন করেছে বেশি।
গত কয়েক বছর ধরে খামারে  কোরবানীর  গরু ও ছাগল  স্কেলে কেজি মেপে বিক্রি হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নেই। খামারে গরু কিনে সেখানেই রেখে আসছে ক্রেতারা। ঈদের আগের দিন বাড়ি নিয়ে আসবে তারা।  এর জন্য ক্রেতাদের কোন বাড়তি টাকা দিতে হচ্ছে না।
পাশ^বর্তী দেশে থেকে পশু চোরাপথে না  আসায় দেশে গো খামারিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।  এতে খুশি  প্রায় অনেক  কৃষকও খামারী খুশি।
জেলা প্রাণি  সম্পদ বিভাগের দেয়া তথ্য্য মতে জেলায় এবার ৪৬ হাজার  পশুর খামার(গরু, ছাগল, ভেড়া, মহিষ) গড়ে উঠেছে। এখন দেশে কোরবানীর চাহিদা মিটিয়ে  প্রতি বছর জেলা অর্ধশত পশু উদ্বৃত্ব থাকে। জেলায় এবার কোরবানীর চাহিদা ৩ লাখ ৫৯ হাজার ৩৭৫ টি।  এবার প্রায় ৬৮ হজার কোরবানীর পশু  উদ্বৃত্ব থাকবে বলে জানান প্রাণি সম্পদ কর্মকর্তা  ডা: সাইফুল ইসলাম।। তিনি আরো জানান জেলায় এবার কোরবানী যোগ্য গরু আছে ২ লাখ ৬৭ হাজার ৭৯৮ , ছাগল ১ লাখ ২৯ হাজার ৫৩৮, ভেড়া ২৮ হাজার ও মহিষ আছে ১ হাজার ৭৩৩ ।  জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর জানায়  গত বছর খামারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৭৮৪ টি। গত বছরের চেয়ে  ৬৩১ টি খামার বেশি হয়েছে।
টিএমএসএস ও বগুড়া ভান্ডারের গরু ছাগলে খামারে গিয়ে দেখা গেছে তারা কেজি দরে কোরবানীর পশু বিক্রি করছে। তারা জানায় ক্রেতাদের সুবিধার্থে এব্যবস্থা রেখেছেন। টিএমএসএস গরুর খামারের ম্যানেজার সাঈদ জানান, তারা  ৩০০ কেজি পর্যন্ত গরু লইফ ওয়েট বিক্রি করছে ৪৫০ টাকা কেজিতে (এর মধ্যে থাকবে ভুড়ি.. গরুর ৪ টি পা, মাথা, চামড়া) এতে ৩০০ কেজির একটি গরুর দাম পড়ছে  ১ লাখ   ৩৫ হাজার টাকা। তবে ভুড়ি, গরুর ৪ টি পা, মাথা, চামড়া বাদ দিয়ে শুধু মাংসের ওজন হবে   ১৮০ কেজি বা সাড়ে ৪ মণ। তাতে মাংসের দাম আসবে ৭৫০ টাকা কেজি। ৩০০ কেজির উপরের গরু বিক্রি  করা হচ্ছে  লাইভ ওয়েটে ৪৮০ টাকা কেজি দরে।   তারা গরুর  ৬০ শতাংশ মাংস ও ৪০ শতাংশ  গরুর ভুড়ি, পা, মাথা ও চামাড়া হিসেব করে  মূল্য নির্ধারণ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com