রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে জনগণের স্বপ্নপূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে রাজধানীর সেতু ভবনের সম্মেলনকক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এ সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রীসাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এ সময় সেতুমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ রুপম আনোয়ার স্বাক্ষর করেন। পরে মন্ত্রী ই-সার্ভিস/ইনোভেশন কার্যক্রমের আওতায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ট্যাব বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com