বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

৬ বছর পর প্রোটিয়া দলে রুশো, অধিনায়ক হলেন মিলার

ভারত সফরে এসে কনুইয়ের চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক টেম্বা বাভুমা। আসন্ন ইংল্যান্ড সফরেও পাওয়া যাচ্ছে না তাঁকে। তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।

কলপ্যাক চুক্তি শেষ করে ৬ বছর পর প্রোটিয়া দলে ডাক পেয়েছেন রাইলি রুশো। আগামী ১৯ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দক্ষিণ আফ্রিকার যুক্তরাজ্য সফর। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।

এছাড়া ব্রিস্টলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।  আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবেন ডিন এলগাররা।

প্রোটিয়া টেস্ট দল : ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, এইডেন মারক্রাম, রাসি ফন ডার ডুসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, ডুয়েইন অলিভিয়ের, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, সাইমন হার্মার, লুথো সিপামলা, কেশভ মহারাজ, গ্লেন্টন স্টুয়ারম্যান, লুঙ্গি এনগিডি ও আনরিক নরকিয়া।

প্রোটিয়া ওয়ানডে দল : কেশভ মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, রাসি ফন ডার ডুসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি ও লিজাড উইলিয়ামস।

প্রোটিয়া টি-টোয়েন্টি দল : ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন, ওয়েইন পারনেল, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েটজে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com