শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ১৫.৭০ শতাংশ

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।  আগের দিনে এই রোগে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২৩ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭০ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৩ জন। আগের দিন ১৪ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৪১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৯৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৭৩ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৭ জন। শনাক্তের হার ১৭ দশমিক ২৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ৬৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com